Sunday, 8 February 2026

পশ্চিম মেদিনীপুরের দাসপুর ব্লকের পলাশপাই বিজ্ঞান বাড়িতে টেলিস্কোপ প্রশিক্ষণ কর্মশালা

 পশ্চিম মেদিনীপুরের দাসপুর ব্লকের পলাশপাই বিজ্ঞান বাড়ির জন্য নতুন দুটো টেলিস্কোপ কিনে পাঠিয়েছেন ঐ গ্রামের এক বাসিন্দা দিলিপ পাল মহাশয় যিনি মুম্বাইতে কর্মরত। টেলিস্কোপ দুটি আমার পছন্দের ও পরামর্শ মতো তাই সেই টেলিস্কোপ দুটো ঠিক ঠাক আছে কিনা ও কিভাবে পরিচালনা করতে হবে সেই বিষয়ে ছোট একটি কর্মশালায় উপস্থিত ছিলাম গতকাল। সঙ্গে ছিলেন আমার বিদ্যালয়ের আনন্দ টুডু স্যার। কয়েক বছর আগে এই পলাশপাই বিজ্ঞান বাড়ি গড়ে তোলার জন্য যাদের অবদান আছে তার মধ্যে কয়েকজনের নাম না বললেই নয় । এদের মধ্যে আছেন ভাটনগর পুরস্কার প্রাপ্ত  বিজ্ঞানী অধ্যাপক দীপ্যমান গাঙ্গুলী, অধ্যাপক গৌতম বসু, শিক্ষানুরাগী সৌমেন পাল, প্রাক্তন প্রধান শিক্ষক সুব্রত বুড়াই স্যার প্রমূখ। ঐ বিজ্ঞান বাড়ির জমি দান করেছেন মাননীয় রবীন্দ্রনাথ জানা ও ভবতোষ জানা মহাশয়। এই বিজ্ঞান বাড়িতে আগে কেনা টেলিস্কোপ ও বিভিন্ন বিজ্ঞান মডেলের পাশাপাশি আরও দুটি টেলিস্কোপ যোগ হল। একটি ৫ ইঞ্চি গো টু টেলিস্কোপ ও একটা ১২ ইঞ্চি ডোবসোনিয়ান টেলিস্কোপ, যা এই জেলায় হয়তো আর একটি নেই। এই ছবিগুলোর সঙ্গে একটি পুরনো ছবির স্ক্রিনশট ফেসবুক মেমোরি থেকে নেওয়া ঠিক এক বছর আগের ছবি দিলাম যেটি ফেসবুক আজকে আমায় দেখালো। ঠিক একবছর আগে দীপ্যমান স্যারের আমন্ত্রণে ওখানে উপস্থিত ছিলাম টেলিস্কোপ তৈরির কর্মশালা করার জন্য এবং টেলিস্কোপের পাশে নীলচে সবুজ জামা পরা একটি ছাত্রকে দেখতে পাচ্ছেন যে এখন দশম শ্রেণির ছাত্র ও গতকালের ছবিতে লাল জামা পরিহিত। ছাত্রটির নাম অর্ঘ্য পাখিরা , আমার আশা ভবিষ্যতে এই ছাত্রটি ওখানে আকাশ পর্যবেক্ষণের শিবির পরিচালনা করবে। গতকাল সুব্রত স্যার, ও অর্ঘ্য ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের কর্মী মলয় জানা মহাশয় , শিক্ষক কৃষ্ণাশিষ সামন্ত মহাশয়, শিক্ষক শুভ্র প্রকাশ মন্ডল মহাশয়, শিক্ষক দেব জিৎ জানা মহাশয়, ছাত্র সৌমদীপ মাইতি ও বেদান্ত জানা।  দেবজিৎ স্যারকে ধন্যবাদ জানাই সুন্দর আতিথ্যেয়তার  জন্য । সুব্রত স্যারকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আনন্দ স্যারকে বাইকে করে নিয়ে যাওয়া ও সঙ্গ দেওয়ার জন্য।





















 



No comments:

Post a Comment