Friday, 9 October 2026

Learning through experiments at Falta Vivekananda Adarsha Vidyalaya (H.S.)

 বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের দ্বিতীয় ও তৃতীয় আভ্যন্তরীণ মূল্যায়ন দুই দিন ধরে কিছু হাতে কলমে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সম্পন্ন হল। অল্প কয়েকটি ছবি শেয়ার করলাম, বেশিরভাগ ক্ষেত্রেই ছবি তোলার সময় হয় নি। বিগত বেশ কয়েক বছর ধরেই এইভাবে তিনটি মূল্যায়নের মধ্যে দুটি ভৌত বিজ্ঞানের আভ্যন্তরীণ মূল্যায়ন নেওয়া হচ্ছে। এটা বলতে দ্বিধা নেই, শোনা যায় বিভিন্ন বিদ্যালয়ের উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল করতে অনিচ্ছুক, সেখানে আমাদের বিদ্যালয়ের নবম দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের এই বিষয়ে আগ্রহ প্রচুর। আপনিও আপনার বিদ্যালয়ে এইভাবে বছরে অন্তত একটি মূল্যায়ন নিয়ে দেখুন, ছাত্র ছাত্রীরা কতটা জ্ঞান ও আনন্দ লাভ করে।  অনেকেরই আবদার, প্রতি সপ্তাহে এমন ক্লাস হলে ভালো হয়। আপনি যদি আপনার বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্য এই বিষয়ে আগ্রহী হন এবং সহযোগিতা দরকার হয়,  তাহলে আমি সহযোগিতা করার চেষ্টা করতে পারি।













Thursday, 1 October 2026

Educational excursion -2026 | Falta Vivekananda Adarsha Vidyalaya ( H.S.)

শিক্ষা মূলক ভ্রমণের কথা উঠলেই, ভ্রমণের স্থান হিসেবে সায়েন্স সিটি কোলকাতা একটি অনবদ্য জায়গা। আজ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে আমরা মানে শিক্ষক শিক্ষিকারা গিয়েছিলাম সেখানে। তারা কয়েকটি ছবি থাকলো এই ব্লগে।


























 

Monday, 1 June 2026

Sky watching camp at Haldia organized by IOC Consumers Co-operative

 গতকাল পূর্ব মেদিনীপুরের হলদিয়া IOC Consumers Co-operative উদ্যোগে মহাকাশ বিষয়ে আলোচনা ও টেলিস্কোপ সহযোগে আকাশ পর্যবেক্ষণ শিবির অনুষ্ঠিত হল। প্রায় একশ ছাত্র ছাত্রীরা ও অভিভাবকরা এই শিবিরে উপস্থিত ছিলেন। চেয়ারম্যান সুমন চক্রবর্তী ও ভাইস চেয়ারম্যান চন্দন মাইতি ও অন্যান্য সদস্যদের আপ্যায়ন সত্যিই অতুলনীয়। চন্দন বাবুর প্রচেষ্টা প্রশংসার দাবি রাখে ও আমাকে আমন্ত্রণ জানানোর জন্য কৃতজ্ঞতা জানাই।



















Saturday, 11 April 2026

পূর্ব মেদিনীপুরের নারায়ণদাঁড়ী জুনিয়র হাইস্কুলের হাইস্কুলের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান

গতকাল পূর্ব মেদিনীপুরের নারায়ণদাঁড়ী জুনিয়র হাইস্কুলের হাইস্কুলের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলাম। তবে একটি কথা আছে‌ ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে। ঐ স্কুলের জন্য কয়েক বছর আগে একটি টেলিস্কোপ বানিয়ে ছিলাম, ওটা কেমন আছে দেখলাম। বেশ যত্ন করে রাখার ব্যবস্থা করেছেন ঐ বিদ্যালয়ের দুজন শিক্ষক নিমাই স্যার ও হরপ্রসাদ স্যার। ঐ দিয়ে অনুষ্ঠানের পূর্বে সৌর কলঙ্ক পর্যবেক্ষণ করা হল ছাত্র ছাত্রীদের নিয়ে। মূল অনুষ্ঠানে অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, ছিলেন বিশিষ্ট লেখক ও শিক্ষক অমিতেষ দাস মহাশয়। ছোট্ট বিদ্যালয় কিন্তু মহান প্রচেষ্টায় আমি মুগ্ধ। শিক্ষকদের মধ্যে অসম্ভব সুন্দর বন্ধুত্ব ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ডঃ দেবাশীষ দে মহাশয়ের প্রচেষ্টা প্রশংসার দাবি রাখে। ঐ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক নিমাই প্রধান  আমার অত্যন্ত কাছের, সেও উপস্থিত ছিল ও ছাত্র ছাত্রীদের মধ্যে বিজ্ঞান চেতনা তৈরি করার লক্ষ্যে বেশ অনেক গুলো পুরষ্কার চালু করে গেছে অন্য বিদ্যালয়ে যাওয়ার পূর্বে। ঐ পুরস্কার গুলো প্রত্যেক বছর ছাত্র ছাত্রীদের প্রদান করা হবে। যে বিদ্যালয়ে ও গেছে এ বিদ্যালয়েরও ভালো হবে এটা বলতে পারি। সব শেষে ডঃ দেবাশীষ দে মহাশয়কে ধন্যবাদ জানাই এই সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য।