নিজের প্রয়োজনের জন্য টেলিস্কোপ নির্মাণের পাশাপাশি টেলিস্কোপ তৈরির খরচ নিয়ে বিভিন্ন বিদ্যালয়ের জন্য কয়েকটি মডেলের টেলিস্কোপ তৈরির চেষ্টা প্রথম থেকেই আছে। খুব বিশিষ্ট জন বা বিশেষ বন্ধুদের জন্যও টেলিস্কোপ বানিয়ে দিলেও মূলত বিভিন্ন বিদ্যালয়ের জন্য টেলিস্কোপ বানিয়ে দেওয়া আমার মূল লক্ষ্য ও ঐ টেলিস্কোপের সূত্রে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সঙ্গে জ্যোতির্বিজ্ঞান নিয়ে যুক্ত থাকাই মূল উদ্দেশ্য। সস্তায় টেলিস্কোপ পাওয়া যায় এই ধারণা নয়, বরং বিদ্যালয়ের নিজেদের পছন্দমতো টেলিস্কোপ পাওয়া যায় এবং ছাত্র ছাত্রীদের সঙ্গে সরাসরি আমার একটা যোগাযোগ গড়ে উঠবে এই ভেবে বিদ্যালয়ের শিক্ষক/ কতৃপক্ষ আমার সঙ্গে যোগাযোগ করবেন এই আশা রাখি। বর্তমানে যে টেলিস্কোপগুলো পাওয়া যাবে তার ছবি ও বর্ণনা সংক্ষিপ্ত আকারে থাকলো। সঙ্গে আনুমানিক খরচ দেওয়া হল।




No comments:
Post a Comment